News Flash

Image

মামলার ২৯ দিন পর আটক পলাতক অভিযুক্ত

আগরতলা, ২২ আগস্ট: মামলার ২৯ দিন পর আটক মধ্য বক্সনগরের পলাতক অভিযুক্ত সোহেল মিয়া। তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু রয়েছে।

২৯ দিন পর গ্রেপ্তার এনডিপিএস মামলায় পলাতক অভিযুক্ত কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর এলাকার সোহেল মিয়া(৪১), তার পিতার নাম মৃত আমির হোসেন। তার নামে গত ২৩ জুলাই বিশ্রামগঞ্জ থানায় এনডিপিএস ধারায় মামলা হয়েছিলো। মামলার নম্বর ১৩/২০২৫।

গোপন সূত্রে বুধবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে মধ্য বক্সনগর এলাকা থেকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং ৩ দিনের পুলিশ রিমান্ডে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা।

উল্লেখ্য গত মাসের ২৩ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া গগন ঠাকুরপাড়া এলাকা থেকে টিআর০৭_সি _০৩৫৯ নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ সেই গাড়ি থেকে ১২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই পলাতক ছিলো অভিযুক্ত সোহেল মিয়া।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top