News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবিএমসি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত কলেজ চত্বর
Image

বিবিএমসি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত কলেজ চত্বর

আগরতলা, ২২ আগস্ট: বিবিএমসি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের দিনই প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর।

ঘটনার বিবরণে আক্রান্ত তন্ময় ঘোষ অভিযোগ করেন, গতকাল রাতে মদ্যপ অবস্থায় কলেজের প্রাক্তন তিন ছাত্র—রোহন পাল, কুনাল হরিজন এবং আদিত্য দেব—মিলিতভাবে বর্তমান এবিভিপি ছাত্র সংসদের সভাপতি তন্ময় ঘোষের উপর হামলা চালায়। হঠাৎ এলোপাথাড়ি আক্রমণে গুরুতরভাবে আহত হন তন্ময় ঘোষ। তাঁকে দ্রুত উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোল্ডেন জুবিলি উৎসবের আনন্দ মুহূর্তে আতঙ্কে পরিণত হয়। কলেজ প্রাঙ্গণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাতে ঘটনাস্থলে পৌঁছান এবিভিপি-র রাজ্য সম্পাদক সহ ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বরা।

এদিকে ঘটনার পর কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন। উৎসবের আবহে এমন রক্তাক্ত সংঘর্ষে অভিভাবকদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ঘটনায়। বর্তমানে গোটা কলেজ চত্বরে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top