News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনিপুরী ভাষা শিক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন ত্রিপুরা মনিপুরী স্টুডেন্ট ইয়ুথ কোর্ডিনেশন কমিটির
Image

মনিপুরী ভাষা শিক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন ত্রিপুরা মনিপুরী স্টুডেন্ট ইয়ুথ কোর্ডিনেশন কমিটির

আগরতলা, ২০ আগস্ট: মনিপুরী ভাষা শিক্ষক নিয়োগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষা দফতরে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা মনিপুরী স্টুডেন্ট ইয়ুথ কোর্ডিনেশন কমিটি।

এদিন ডেপুটেশনকালে কমিটির নেতৃত্ব বলেন, ১৯৯৮ সালে মনিপুরী ভাষার বিকাশে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ভাষাকে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের অঙ্গ হিসেবে গ্রহন করা হয়েছিল। কিন্তু ১৯৯৮ সাল থেকে এখনো পর্যন্ত মনিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করে হয়নি। এছাড়াও কোনো পরিকাঠামো গত উন্নয়নও সাধিত হয়নি। আড়াই দশকের বেশি সময় ধরে মণিপুরী ভাষার বিকাশে কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। তাই এদিন ডেপুটেশনের মাধ্যমে দাবি জানানো হয়, অবিলম্বে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগ করতে হবে, এবং মণিপুরী ভাষার পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরা মনিপুরী স্টুডেন্ট ইয়ুথ কোর্ডিনেশন কমিটি।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top