News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০ দফা দাবিতে পুর পরিসদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন দিল ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর শহর অঞ্চল কমিটি
Image

১০ দফা দাবিতে পুর পরিসদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশন দিল ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর শহর অঞ্চল কমিটি

কৈলাসহর, ২০ আগস্ট: টুয়েপ প্রকল্পে বছরে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান, আসন্ন শারদ উৎসব উপলক্ষে টুয়েপ শ্রমিকদের পঁচিশ দিনের কাজের ব্যবস্থা করা ইত্যাদি ১০ দফা দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে কৈলাসহরের পুর পরিসদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিসদের কাউন্সিলর মোহিত লাল ধর, পার্টি নেতা বিশু দাস, কান্তি লাল দেব, সজল দেব, নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরও অনেকে।

ডেপুটেশন প্রদান করার পূর্বে দলীয় কর্মী সমর্থকরা শহরের দলীয় অফিস থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুর পরিসদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসারের নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন চলাকালীন পুর পরিসদের অফিস প্রাংগনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ডেপুটেশন প্রদান শেষে বিশু দাস জানান যে, টুয়েপ প্রকল্প ছাড়াও পুর এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয়জল সরবরাহ করতে হবে এবং পুর এলাকায় বর্ধিত জলকর প্রত্যাহার করতে হবে। শহরের প্রতিটি ড্রেন ও গলি রাস্তা সংস্কার করতে হবে। পুর এলাকার সমস্ত স্ট্রিট লাইটগুলি মেরামত করতে হবে। শহরের মিনি মার্কেটের স্তূপীকৃত আবর্জনা অবিলম্বে পরিস্কার করতে হবে। পুর এলাকায় প্রস্তাবিত বৈদ্যুতিক শ্মশান ঘাটের নির্মান কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে। ইত্যাদি দশ দফা দাবির প্রতি ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সহমত পোষণ করেছেন বলেও জানান বিশু দাস। এই দাবি গুলো বাস্তবায়নে দলের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top