News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুব কংগ্রেসের বিক্ষোভের ৪৮ ঘন্টার মধ্যে শুরু হল কৈলাশহর-রাঙ্গাউটি সড়কের সংস্কার কাজ
Image

যুব কংগ্রেসের বিক্ষোভের ৪৮ ঘন্টার মধ্যে শুরু হল কৈলাশহর-রাঙ্গাউটি সড়কের সংস্কার কাজ

আগরতলা, ২০ আগস্ট : অবশেষে বহু প্রতীক্ষিত কৈলাশহর পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবি এবং যুব কংগ্রেসের ধারাবাহিক আন্দোলনের ফলেই সরকার এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে।

প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল এই সড়কটি গত কয়েক বছরে নিম্নমানের কাজের কারণে সম্পূর্ণ ভগ্নদশায় পৌঁছেছিল। জায়গায় জায়গায় খানাখন্দের কারণে উত্তরাঞ্চলের জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছিল।

আজ সকালে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান নিজে সংস্কার কাজের স্থানে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মান বজায় রাখার বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন। তিনি বলেন,”এই রাস্তা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও টেকসই হতে হবে। ভালো মানের কাজ ছাড়া জনগণের কষ্ট দূর করা সম্ভব নয়।”

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top