News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে
Image

ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে

আগরতলা, ২০ আগস্ট : ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেবের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব লেখেন, আমার উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জি সংসদে জানিয়েছেন, ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর, ত্রিপুরার এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও লেখেন, দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় রেল স্টেশন গুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে এই মর্মে উন্নয়নের কাজ সর্বশেষ ইউপি সরকারের সময়ের তুলনায় মোদীজির নেতৃত্ত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়ে প্রায় ৬.৫ গুন বৃদ্ধি পেয়েছে।

এদিন তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিপুরার চিহ্নিত ৪ টি স্টেশনের উন্নয়ন ও চলমান কাজের পরিসংখ্যান তুলে ধরেন। আগরতলা স্টেশনে লিফ্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১২ মিটার ফুট অভার ব্রিজ এবং স্টেশন বিল্ডিং এর কাজগুলি গৃহীত হয়েছে।

তেমনি, ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম সেল্টার, এপ্রোচ রোড এবং বাউন্ডারী দেয়ালের কাজ সম্পন্ন হয়েছে। সার্কুলেটিং এরিয়া, ১২ মিটার ফুট ব্রিজ এবং এসকেলেটরের উন্নতির কাজগুলি গৃহীত হয়েছে। কুমারঘাট স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেলটারের কাজ হাতে নেওয়া হয়েছে। উদয়পুর স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ, ওয়েটিং হল এবং টয়লেটের উন্নতির কাজ গৃহীত হয়েছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top