News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্বরা
Image

এডিসি নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্বরা

আগরতলা, ১৯ আগস্ট : রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার, নয়া দিল্লির সংসদ ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরা প্রদেশ বিজেপির জনজাতি নেতৃত্ব, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং দলের শীর্ষ নেতৃত্ববৃন্দ।

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে মূলত ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন, বিশেষ করে জনজাতি সমাজের আর্থসামাজিক অগ্রগতি, এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। গৃহমন্ত্রী অমিত শাহ প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন—ত্রিপুরায় উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের বিজেপির সংযোজক সম্বিত পাত্র, ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রাম পদ জমাতিয়া সহ রাজ্যের বিধায়ক ও বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব।আসন্ন সহশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের প্রেক্ষাপটে বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনজাতি অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচারের রণকৌশল, এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক বিজেপির আগামী দিনের নির্বাচনী কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।রাজনৈতিক মহলের অভিমত, আলোচনার অন্যতম মূল বিষয় ছিল উত্তর-পূর্ব ভারতের জনজাতি অধ্যুষিত অঞ্চলে কেন্দ্রীয় সরকারের চলমান প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নির্দিষ্ট করা।

সব মিলিয়ে এদিনের বৈঠক শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং জনজাতি সমাজের উন্নয়ন ও কল্যাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সমন্বয়ের একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top