News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী
Image

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, মহারাজার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা।

আজ সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। ত্রিপুরার উন্নয়নে তাঁর অনুকরণীয় প্রচেষ্টার জন্য তিনি প্রশংসিত। জনসেবার প্রতি তাঁর আবেগ, দরিদ্রদের ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকার এবং সামাজিক উন্নয়নের প্রতি তাঁর নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

তাছাড়া, আজ সকালে এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ‘আধুনিক ত্রিপুরার স্থপতি’ হিসেবে স্মরণীয়, যাঁর শিক্ষা, পরিকাঠামো এবং প্রশাসনে দূরদর্শী সংস্কার রাজ্যের প্রগতির ভিত্তি স্থাপন করেছিল।

তিনি আরও বলেন, তাঁর ঐতিহ্য ও কীর্তি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। পাশাপাশি, তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top