News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মজয়ন্তী উদযাপন
Image

প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মজয়ন্তী উদযাপন

আগরতলা, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের মূল লক্ষ্য। আজ মহারাজার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক।

আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ৷ সহ সভাপতি সুবল ভৌমিক, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এডিসি এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন দলীয় নেতৃত্বরা।

এদিন সুবল ভৌমিক বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আজ ১১৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। এদিন তিনি বলেন, ত্রিপুরাবাসীর উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে গিয়েছেন। শিক্ষা ক্ষেত্রে থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করে গিয়েছেন তিনি।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top