News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের রাতের আঁধারে দোকানে হানা দিয়ে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেল চোরের দল
Image

ফের রাতের আঁধারে দোকানে হানা দিয়ে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেল চোরের দল

আগরতলা, ১৯ আগস্ট: ফের রাতের আঁধারে এক দোকানে হানা দিল চোরের দল। দোকানের সিলিং ভেঙে চাল, নগদ অর্থ সহ বিভিন্ন ঠান্ডা পানীয় নিয়ে গেছে চোরের দল। ঘটনাটি ঘটেছে মেলাঘর লালমিয়া চৌমুহনী এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর উরমাইয়ের দীপঙ্কর দাস, মেলাঘর লালমিয়া চৌমুহনীতে চাল, জল, ঠান্ডা পানীয় বিক্রির একটি দোকান খুলেছেন। এর আগেও ওনার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় দোকান চালিয়েছেন। বর্তমানে দীপঙ্করও দোকান চালিয়ে যাচ্ছেন। অন্যান্যদিনের মত গতকাল রাত্রিতে দোকান বন্ধ করে বাড়িতে যান দীপঙ্কর। কিন্তু সকালবেলা দীপঙ্করের কাছে খবর আসে, তার দোকানে চুরি হয়েছে। অনেকটা হতাশাগ্রস্ত হয়ে দোকানে এসে দেখেন, দোকানের চালের টিন কেটে, সিলিংয়ের প্লাই ভেঙ্গে দোকানে প্রবেশ করে, চালের বস্তা, ক্যাশ নগদ টাকা, জলের বোতল, বিভিন্ন ব্র্যান্ডের ঠান্ডা পানীয় নিয়ে গেছে চোর।

খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশকে। পুলিশ তড়িঘড়ি করে এসে দোকান পরিদর্শন করেন। পুলিশের তরফ থেকে জানানো হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরকে ধরার চেষ্টা তারা চালাবেন। সর্বাধিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মালামাল ক্ষতি হয় দীপঙ্করের বলে জানিয়েছে সে।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top