News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালংকার সহ ৪ জন আটক
Image

চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালংকার সহ ৪ জন আটক

আগরতলা, ১৯ আগস্ট : চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে চারজন চোরকে আটক করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।

ঘটনার বিবরণে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গতকাল রাতে পুলিশ বর্ডার গোলচক্কর এলাকায় অভিযান চালিয়েছে। ওই এলাকায় ছিনতাইকারী ও চোরদের আনাগোনা ছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। ওই অভিযানে পুলিশের উপর আক্রমন চালিয়েছে ছিনতাইকারীরা। তাতে এক পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিশালগড় এবং জয়পুর থেকে আরও দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রচুর স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধৃতরা হলেন, আকাশ দাস, সাকিল, পিন্টু এবং ঝুটন মিয়া। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাইকারী ঘটনা সংঘটিত করে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top