News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালে সিরিঞ্জের জন্য ২ শিশুর ভ্যাকসিন আটকে রইল কয়েক ঘণ্টা
Image

হাসপাতালে সিরিঞ্জের জন্য ২ শিশুর ভ্যাকসিন আটকে রইল কয়েক ঘণ্টা

আগরতলা, ১৮ আগস্ট : হাসপাতালে সিরিঞ্জের জন্য ২ শিশুর ভ্যাকসিন আটকে রইল কয়েক ঘণ্টা। ঘটনা বিশ্রামগঞ্জ হাসপাতালে। হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শিশুর পিতা।

ইনজেকশন সিরিঞ্জ নিয়ে মহা সমস্যায় অসহায় এক পিতা রুপ। মিয়া। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তার দুই সন্তান ইয়াসমিন খাতুন(১১) এবং রামাদুল ইসলাম(৬)-কে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে বারান্দায় বসে ছিলেন, তার দুই সন্তানকে কুকুরের কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য।

হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছে, হাসপাতালে সিরিঞ্জ নেই। তারপর অসহায় দিনমজুর এই পিতা দুই সন্তানকে হাসপাতালে বসিয়ে গোটা বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত ওষুধের দোকানে গিয়েছে সিরিঞ্জের জন্য। কেউ তাকে ইনজেকশনের সিরিঞ্জ দেয়নি। প্রায় আট ঘন্টা হাসপাতালে দুই ছোট ছোট শিশুকে নিয়ে অসহায়ের মত ওষুধের দোকানের দরজায় দরজায় এবং হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং সেবিকাদের কাছে গিয়েছে। শেষ পর্যন্ত অসহায় এই পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সঙ্গে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের হাসপাতালগুলোতে যেন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top