News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী কমলাসাগর কসবা কালী মন্দিরে ঐতিহ্যবাহী ভাদ্র মেলা অনুষ্ঠিত হবে
Image

আগামী শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী কমলাসাগর কসবা কালী মন্দিরে ঐতিহ্যবাহী ভাদ্র মেলা অনুষ্ঠিত হবে

আগরতলা, ১৮ আগস্ট: আগামী শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী কমলাসাগর কসবা কালী মন্দিরে ঐতিহ্যবাহী ভাদ্র মেলা অনুষ্ঠিত হবে। সোমবার প্রস্তুতি কমিটির সভা শেষে এইকথা জানিয়েছেন মেলা কমিটির কনভেনর বিডিও বিশালগড়।

তিনি জানান শুক্রবার সন্ধ্যায় কমলাসাগড় কালিবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে। মুক্ত মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সকাল থেকে সারাদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গার খ্যাতনামা শিল্পীরা। চলবে মনসা মঙ্গল বাউল এবং লোক সংস্কৃতির জমজমাট অনুষ্ঠান।

অন্যান্যবারের মত এবারও রাজ্যের বিভিন্ন জায়গা দোকানিরা এসে তাদের পসরা সাজিয়ে বসবেন। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিধায়িকা জানিয়েছেন, আজ চূড়ান্ত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মেলাকে সফল করার জন্য সবধরনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার বিষয়ে আলোচনা হয়েছে। এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে রাজ্যবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন বিধায়িকা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top