News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নবনির্মিত ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থা, কৈলাসহরে সিপিআই(এম)-এর সড়ক অবরোধ
Image

নবনির্মিত ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থা, কৈলাসহরে সিপিআই(এম)-এর সড়ক অবরোধ

আগরতলা, ১৮ আগস্ট : নবনির্মিত ২০৮ জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে আজ সকাল নয়টা থেকে সিঙ্গিরবিল এলাকায় সিপিআই(এম) কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে এক ঘন্টার প্রতীকী সড়ক অবরোধে সামিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক অঞ্জন রায়সহ অন্যান্য নেতৃত্ব।

এদিকে, অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হলেও অসুস্থ রোগী ও স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। অবরোধ শেষে জেলা সম্পাদক অভিযোগ করেন, এক বছরের মধ্যেই জাতীয় সড়ক ভেঙে পড়ার মূল কারণ নিম্নমানের কাজ ও কমিশন বাণিজ্য। তিনি আরও জানান, প্রকল্পটি পূর্বে ইউপিএ সরকারের সময় অনুমোদিত হলেও রাজনৈতিক কারণে তা আটকে রাখা হয়েছিল।

কৃষ্ণেন্দু চৌধুরীর অভিযোগ, রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্র আজ দুর্নীতিতে জর্জরিত। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সিপিআই(এম) নেতৃত্বরা।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top