News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো ও বাই সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত নাবালক
Image

অটো ও বাই সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত নাবালক

কমলপুর, ১৮ আগস্ট : কমলপুরে যান দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিন মহকুমার কোন না কোন জায়গায় যান দুর্ঘটনা ঘটেছে। সিংহভাগ ট্রাফিক আইন লঙ্ঘন করে যান দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন কমলপুর মহকুমার নানা জায়গায় ছোট, বড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

সোমবার কমলপুর থানার অন্তর্গত হালহালি – দেবীছড়া রাস্তার ধলাই নদীর সেতুর কাছে অটো দুর্ঘটনায় ১২ বছরের এক বালক গুরুতরভাবে আহত হয়। ১২ বছরের আহত বালকের নাম সরোজ গোয়ালা, পিতা মহাদেব গোয়ালা। বাড়ি কমলপুর থানার মহাবীর পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে।

সংবাদ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা নাগাদ সরোজ গোয়ালা (১২) বাইসাইকেল চালিয়ে হালাহালী থেকে মহাবীর বাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অর্থাৎ মহাবীর থেকে টিআর ০৪- এ – ৩১৩৯ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে হালহালী বাজারে আসছিল। ঠিক মাঝ রাস্তায় অটো বাইসাইকেলকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইসাইকেল সমেত আরোহী নাবালক সরোজ গোয়ালা রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। তার মাথায় ও পায়ে আঘাত লাগে। অটো মালিক তথা চালক সুমন্ত দেববর্মা সঙ্গে সঙ্গে অটো থেকে যাত্রী নামিয়ে গুরুতর আহত সরোজ গোয়ালাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top