News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের গাফিলতির কারণে শিশু কন্যার মৃত্যু, অভিযোগ
Image

বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের গাফিলতির কারণে শিশু কন্যার মৃত্যু, অভিযোগ

আগরতলা, ১৮ আগস্ট : বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের গাফিলতির কারণে অস্মি মজুমদার নামে ৯ বছরের শিশু কন্যা মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা৷

জানা গিয়েছে, রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মি মজুমদারকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ওই সময় ইমারজেন্সিতে চিকিৎসক রণদীপ ভৌমিক ছিলেন। অস্মি মজুমদারের পরিবারের বক্তব্য অনুযায়ী জানা যায়, বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিক কে জানালে প্রেসক্রিপশনে ডাব্লিউবিসিটি রক্ত পরীক্ষা দিলে হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালে ভর্তি না রেখে অস্মিকে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটা ইনজেকশন দিয়ে। প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেনি ডঃ রণদীপ ভৌমিক। বাড়িতে নিয়ে আসার পর অস্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোড়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তখন শান্তি বাজার জেলা হাসপাতালে স্থানান্তর দেওয়া হয়।

শান্তির বাজার জেলা হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অস্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে। রক্তের সাথে মিশে যায় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর শিশু কন্যা মৃত্যুর মুখে ঢলে পড়ে। বর্তমানে রণদীপ ভৌমিক দায়িত্ব পাওয়ার পর হাসপাতালটি প্রচন্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। প্রতিটি নার্স রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সিএমও জ্যোতির্ময় দাস বিলোনিয়া সদর দপ্তরে থাকার কথা থাকলেও তিনি চেম্বার করার জন্য এই বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকেন। একজন মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাইখোরা হাসপাতালের কোয়াটারে থাকাকালীন সত্ত্বেও এই হাসপাতালটির চরম অবস্থায় দিয়ে চলতে হচ্ছে।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top