News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডাক্তার নিয়োগে নম্বর বিতর্কে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
Image

ডাক্তার নিয়োগে নম্বর বিতর্কে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা, ১৭ আগস্ট : সম্প্রতি সরকারি চিকিৎসক পদে নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় মাত্র ১০০ তে ১৪ নম্বর পেয়েও ডাক্তার নিয়োগের ঘটনা সামনে আসতেই তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বলেন, এটা অবশ্যই ভালো যে এতদিন পর চিকিৎসা খাতে ডাক্তার নিয়োগ হচ্ছে। তবে ডাক্তারের কোয়ালিটির বিচার না করে এভাবে নিয়োগ করা হলে হিতে বিপরীত হতে পারে। একজন চিকিৎসকের সাধারণ জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান সম্পূর্ণ না থাকলে রোগীর সমস্যা আরও বাড়তে পারে।

মানিক সরকারের মতে, ১০০তে মাত্র ১৪ নম্বর পাওয়া প্রার্থীদের ভিত্তি করে যদি নিয়োগ দেওয়া হয়, তবে তাঁদের হাতে গুরুদায়িত্ব তুলে দেওয়া বিপজ্জনক হতে পারে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই নিয়োগ নীতিকে সংশোধন করে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top