News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়াবাসীর অপেক্ষার অবসান, স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন স্টপেজ এর শুভ সূচনা
Image

বিলোনিয়াবাসীর অপেক্ষার অবসান, স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন স্টপেজ এর শুভ সূচনা

বিলোনিয়া,১৪ আগস্ট: দীর্ঘ প্রায় এক বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ ই আগস্ট বৃহস্পতিবার সকাল ৬ টা ৪৫ মিনিটে শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামলো বিলোনীয়া রেলস্টেশনে। এই আবেগঘন অনুষ্ঠানের সাক্ষী থাকলো দক্ষিণ জেলার আপামর জনগন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর বিলোনিয়া স্টেশনে নতূন স্টপেজের সুচনাকে কেন্দ্র করে বিলোনিয়া রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন অনুষ্ঠান। ব্যান্ড বাজিয়ে, উচ্ছ্বাসিত জনগনের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলোনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতূন স্টপেজের স্বাগত জানানো হয়।

জনগণের পাশাপাশি এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের শুভ সুচনার মূহুর্তে উপস্থিত ছিলেন রাজ্যে সভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র , বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ ,জেলা শাসক মোহম্মদ সাজাদ পি, বদরপুর রেলে এর এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিগন।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের সুচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিগন আলোচনা শেষে, সবুজ পতাকা নেড়ে বিলোনীয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর যাত্রার শুভ সূচনা করেন।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top