News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা নাবালিকা, ২০ বছরের সাজা ঘোষণা
Image

গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষিতা নাবালিকা, ২০ বছরের সাজা ঘোষণা

আগরতলা, ১৪ আগস্ট: গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের নাবালিকা। এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে আজ জেলা ও দায়রা জজ আদালতে আসামিকে দোষী সাব্যস্ত করেছে।

স্পেশাল পি পি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেবরায় বলেন, এগারো বছরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এক নাবালিকা তার এক গৃহ শিক্ষিকার বাড়িতে যেত পড়ার জন্য। গৃহ শিক্ষিকা যখন বাড়িতে পূজা দিতেন অথবা বাড়িতে থাকতেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার স্বামী হরকুমার দেবনাথ (৪৪) নাবালিকা মেয়েটিকে প্রায়ই ধর্ষণ করতেন, বলে অভিযোগ। ২০২৩ সালের পাঁচ জুলাই মেয়েটি শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হতো না। পরবর্তী সময়ে মেয়েটির পরিবারের লোকেরা জানতে পারে মেয়েটিকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করা হতো। পরবর্তী সময়ে মেয়েটির বাবা ৮ জুলাই কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ ৩১ জুলাই ২০২৩ মামলার চার্জশিট জমা করেন। এই মামলায় মোট বারো জন সরকার পক্ষে সাক্ষী দেন। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং আসামি হরকুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে ২০ বছরের জেল ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চার মাসের জেল প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পি পি সুনির্মল দেব।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top