News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিহারে ৬৫ লক্ষ বাতিল ভোটারের নাম প্রকাশে সম্মত নির্বাচন কমিশন, মঙ্গলবারের মধ্যে করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

বিহারে ৬৫ লক্ষ বাতিল ভোটারের নাম প্রকাশে সম্মত নির্বাচন কমিশন, মঙ্গলবারের মধ্যে করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৪ আগস্ট : অবশেষে বিহারে ৬৫ লক্ষ বাতিল ভোটারের নাম প্রকাশে সম্মত হয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে আশ্বস্ত করেছে কমিশন। সর্বোচ্চ আদালতের নির্দেশ আগামী মঙ্গলবারের মধ্যে ওই প্রক্রিয়া সারতে হবে। সাথে আদালত আরও নির্দেশ দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের ফলে তালিকা থেকে বাদ পড়েছে এমন ভোটার আধার দেখিয়েই দাবি জানাতে পারবেন।

প্রসঙ্গত, বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আদালত জানিয়েছে, যেসব ভোটাররা তাঁদের নাম বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ, তাঁরা আধার কার্ডসহ নিজেদের দাবি জানাতে পারবেন। বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, নাম বাদ পড়া ভোটারদের তালিকা ও বাদ পড়ার কারণ সংবাদপত্র, রেডিও ও টিভির মাধ্যমে সর্বত্র প্রচার করতে হবে।

শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছে, আপনারা মৃত, অন্যত্র স্থানান্তরিত বা অন্য কেন্দ্রে চলে যাওয়া ভোটারদের নাম প্রকাশ্যে আনতে পারবেন না কেন? আদালত আরও বলেছে, এই নামগুলো ওয়েবসাইট বা নোটিস বোর্ডে দেওয়া যেতে পারে। ক্ষুব্ধ ভোটাররা ৩০ দিনের মধ্যে সংশোধনের আবেদন করতে পারবেন। আমরা চাই না জনগণ শুধু রাজনৈতিক দলের উপর নির্ভরশীল থাকুক।

নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে, বিহারে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। কমিশন সম্মত হয়েছে, বুথভিত্তিক সেই তালিকা প্রকাশ করা হবে। যাতে বাদ পড়ার কারণও স্পষ্ট থাকবে, যেমন মৃত্যু, স্থানান্তর, অথবা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন।

এই তালিকা প্রতিটি বুথ লেভেল অফিসারের অফিসে, ব্লক ডেভেলপমেন্ট অফিস ও পঞ্চায়েত অফিসে প্রদর্শন করতে হবে। জেলা নির্বাচন আধিকারিকদের অফিসেও তালিকা প্রকাশ করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতেও তা শেয়ার করতে হবে। এই তালিকায় উল্লেখ থাকবে, যাঁরা ক্ষুব্ধ, তাঁরা আধার কার্ডের কপি সংযুক্ত করে তাদের নাম পুনঃস্থাপনের জন্য আবেদন জানাতে পারবেন।

১ আগস্ট উপস্থাপিত ইসিআই তথ্য অনুসারে, ৬৫ লক্ষ বাদ দেওয়া তালিকার মধ্যে রয়েছে মৃত্যুর কারণে ২২.৩৪ লক্ষ, স্থায়ীভাবে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত ৩৬.২৮ লক্ষ এবং একাধিক স্থানে ইতিমধ্যেই নথিভুক্ত হিসাবে তালিকাভুক্ত ৭.০১ লক্ষ।

রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, এবং এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এই সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়। ১৩ আগস্ট আদালত জানায়, ভোটার তালিকা কখনও “স্থির” থাকতে পারে না, সময়মতো তা সংশোধন হওয়া স্বাভাবিক। এছাড়া ৭টি থেকে ১১টি পরিচয়পত্র গ্রহণযোগ্য করাকে আদালত “ভোটার-বান্ধব পদক্ষেপ” বলেই ব্যাখ্যা করেছে, যা কোনোভাবেই “বর্জনমূলক” নয়।

সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আগামী ২২ আগস্ট-এর মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে। পরবর্তী শুনানি স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিহারের লক্ষাধিক ভোটার যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তারা এখন সরাসরি আবেদন জানিয়ে পুনর্বিবেচনার সুযোগ পাবেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top