News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে খোয়াইয়ে জেলা পুলিশের উদ্যোগে বাইক র‍্যালি
Image

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে খোয়াইয়ে জেলা পুলিশের উদ্যোগে বাইক র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: ৭৯তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করছেন রাজ্যবাসীরা।

প্রতিবছরের মতো এবারও খোয়াই জেলা পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে এক বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। বাইক র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এদিনের এ বাইক র‍্যালিতে খোয়াই জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকেরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও খোয়াই জেলার এসপি অফিস এবং এসডিপিও অফিসের এই র‍্যালিতে অংশগ্রহণ করেছেন।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে জেলার এসপি জানিয়েছেন, স্বাধীনতা দিবস উপলক্ষে এদিনের এই বর্ণাঢ্য বাইক রেলিতে খোয়াই জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকগণ যোগদান করেছেন। প্রায় একশোর উপরে বাইক এই রেলিতে অংশগ্রহণ করেছে। এছাড়াও সাধারণ মানুষ ও এ রেলিতে যোগদান করেছিলেন। এদিকে স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে খোয়াই জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা জেলায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top