News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের বিদ্যালয়ে চোরের হানা, পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরির সামগ্রী ফেলে রেখেই পালিয়ে গেল চোর
Image

ফের বিদ্যালয়ে চোরের হানা, পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরির সামগ্রী ফেলে রেখেই পালিয়ে গেল চোর

আগরতলা, ১৩ আগস্ট: ফের বিদ্যালয়ে চোরের হানা। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরি করা সামগ্রী ফেলে রেখেই পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীররাতে শহরের বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ে গতকাল রাতে চোর হানা দিয়ে ৫ টা ইউপিএস, একটা মনিটর এবং একটা ফ্যান বাক্সে ভরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। পরে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে এই চুরির সামগ্রীগুলি ফেলে রেখেই পালিয়ে যায়। যদিও পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পাশাপাশি বিদ্যালয়ের ১৭ টি জানলা ভেঙে ফেলছে চোর। ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক। রাত্রিকালীন নিরাপত্তা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলেই দাবি সাধারনের।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top