News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি কেন্দ্রীয় সরকারের
Image

লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি কেন্দ্রীয় সরকারের

আগরতলা, ১৩ আগস্ট: সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি মেনে আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই পুনরায় অবশিষ্ট নির্মাণ শেষ করার জন্য কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে সাক্ষাৎ করে, প্রায় বন্ধ হয়ে থাকা লাইট হাউজ প্রজেক্টের কাজটির মূল প্রতিবন্ধকতা গুলি উল্লেখ করে, দ্রুত তা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই সমগ্র ভারতে ৬ টি এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম লাইট হাউজ প্রজেক্টটি ত্রিপুরায় কাজ শুরু করে। প্রথমে কাজে গতি থাকলেও, পরবর্তীতে তা হ্রাস পায় l এতে ১ হাজার পরিবার থাকার সুযোগ পাবে l জানা গেছে জমি এবং অনুসাঙ্গিক বিভিন্ন কারনে নির্ধারিত সময়ে কাজটি শেষ করা যায় নি l

এদিন, দিল্লিতে কেন্দ্রীয় আবাসন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, এর মূল সমস্যাগুলি নিয়ে আলোচনার পাশাপাশি অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে শীঘ্রই এর নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়েও বিষয়েও দাবি জানিয়ে ছিলেন তিনি l শ্রী দেবের দাবীতে শেষ পর্যন্ত দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে l

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top