News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বিদ্যুৎ চালিত রেলের পথে বড় পদক্ষেপ, উদয়পুরে রেলওয়ে ট্র্যাকশন সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগ শুরু
Image

ত্রিপুরায় বিদ্যুৎ চালিত রেলের পথে বড় পদক্ষেপ, উদয়পুরে রেলওয়ে ট্র্যাকশন সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগ শুরু

উদয়পুর, ১৩ আগস্ট : ত্রিপুরায় বিদ্যুৎ চালিত ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। দুপুর ১২টা ১২ মিনিটে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় নবনির্মিত ১৩২ কেভি ট্রান্সমিশন লাইন, যা বনদুয়ার ১৩২ কেভি সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করবে উদয়পুর রেলওয়ে ট্র্যাকশন সাব-স্টেশনে। এর ফলে মাতাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের প্রস্তুতি সম্পূর্ণ হলো।

বর্তমানে ত্রিপুরায় রেল পরিষেবা পরিচালিত হচ্ছে ডিজেল ইঞ্জিন দ্বারা, যা কেবলমাত্র ব্যয়বহুল নয়, বরং পরিবেশের জন্যও ক্ষতিকর। বিদ্যুৎ চালিত ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতে ব্যয় সাশ্রয় ও দূষণ হ্রাস দুই-ই সম্ভব হবে। বুধবার উদয়পুরে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম রাজ্যের রেল নেটওয়ার্ককে বিদ্যুতায়নের পথে এক ধাপ এগিয়ে গেল।

রেলওয়ে ও বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই তেলিয়ামুড়া রেলওয়ে ট্র্যাকশন সাব-স্টেশনেও বিদ্যুৎ সংযোগ শুরু হবে। ধাপে ধাপে রাজ্যের প্রতিটি স্টেশনেই এই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। পুরো রেলপথে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচল শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের গোমতী জেলার এডিশনাল জেনারেল ম্যানেজার নন্দিতা দাস জানান, প্রকল্পটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি যাত্রী পরিবহনকে দ্রুত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে তুলবে। অনুষ্ঠানে উদয়পুরের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ সরকার সমেত নিগমের আধিকারিকরা এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মকর্তারা সহ উদয়পুর স্টেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মতে, বিদ্যুত্চালিত ট্রেন পরিষেবা চালু হলে ত্রিপুরায় যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে, এবং পর্যটন ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top