News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ১৮তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, উপস্থিত দুই মন্ত্রীসহ বিশিষ্টজনেরা
Image

অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির ১৮তম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত, উপস্থিত দুই মন্ত্রীসহ বিশিষ্টজনেরা

আগরতলা, ১০ আগস্ট : আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আড়ম্বরে রবিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের অষ্টাদশ বার্ষিক রাজ্য সম্মেলন। প্রতিবছরের মতো এ বছরও সম্মেলনে সংগঠনের বিভিন্ন শাখা থেকে প্রতিনিধি, সদস্য ও কর্মীরা উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কার্যকর্তারা। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা যোগ দেন এই সম্মেলনে। অতিথিরা সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এবং দৃষ্টিহীনদের অধিকার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন। সম্মেলনে তাদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দৃষ্টিহীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি দীর্ঘদিন ধরে দৃষ্টিহীনদের সামাজিক, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নে কাজ করে চলেছে। এ বছরের সম্মেলনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সরকারি সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী টিংকু রায় বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদেরও সাধারণ মানুষের মতো সুন্দর জীবন অতিবাহিত করার অধিকার রয়েছে। তাদের পাশে থেকে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করতে হবে সবাইকেই। এ দায়িত্বের মাধ্যমে মানব ধর্ম পালিত হবে।

মন্ত্রী টিংকু রায় ও সুধাংশু দাস তাদের বক্তব্যে দৃষ্টিহীনদের জন্য সরকারের এবং সংগঠনের কাজকে আরও এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top