News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত
Image

ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত

আগরতলা, ৯ আগস্ট: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রাখীবন্ধন উৎসব। এই উৎসব থেকে বাদ পড়লেন না দেশের জওয়ানরাও। আখাউড়া চেকপোষ্টে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে রাখী বেঁধে দিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার নেত্রীরা। সঙ্গে সেনাদের তাঁরা মিষ্টিমুখও করালেন।

উল্লেখ্য, রাখীবন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখীবন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top