News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত
Image

প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত

আগরতলা, ৯ আগস্ট: আজ প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ নেতৃত্বগণ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি, এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করা হয়েছে।

ওই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, আজ ৯ আগস্ট একটি ঐতিহাসিক দিন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ নেতৃত্বগণ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্বরা। তাঁদের অবদানেই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু দেখা গিয়েছে বর্তমানে স্বাধীন ভারতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, বর্তমানে ভারতবর্ষে উন্নতির মানে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। গোটা কয়েকবছর ধরে এক অপশক্তি গোটা দেশ পরিচালনা করছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে।

Releated Posts

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top