News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মনগরের মৃৎশিল্পীরা
Image

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মনগরের মৃৎশিল্পীরা

আগরতলা, ৯ আগস্ট : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ত্রিপুরার প্রতিটি কুমোরপাড়ায় চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। দশভূজা দেবীর প্রতিমা গড়তে শিল্পীদের মধ্যে চলছে এক নীরব প্রতিযোগিতা। দিন-রাত এক করে তারা সযত্নে মূর্তি গড়ছেন, যেন প্রতিটি বাঁকে ফুটে ওঠে দেবীর মহিমা।

তবে এবছর পরিস্থিতি খুব একটা অনুকূল নয়। কাঁচামালের দাম লাগামছাড়া হারে বেড়ে গেলেও অধিকাংশ পূজা কমিটি মূর্তির দাম বাড়াতে রাজি নয়। ফলে লাভের অঙ্ক ক্রমশ কমছে, অথচ এই শিল্পই বহু পরিবারের একমাত্র আয়ের উৎস। তবুও উৎসবের আনন্দ মানুষের কাছে পৌঁছে দিতে মৃৎশিল্পীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উত্তর ত্রিপুরার ধর্মনগরে এ বছরও স্থানীয় শিল্পীরা গড়ছেন উঁচু ও নান্দনিক দুর্গা প্রতিমা। কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকার অভিজ্ঞ মৃৎশিল্পী রতন পাল জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত। এবছর তিনি ২৫টি দুর্গা প্রতিমা তৈরি করছেন, পাশাপাশি বিশ্বকর্মা ও মা মনসার প্রতিমাও গড়ছেন। তাঁর সর্বোচ্চ প্রতিমার দাম ৭৫-৮০ হাজার টাকা হলেও, সবগুলোরই আগাম বুকিং হয়ে গেছে।

রতনবাবুর ভাষায়, “মাটি, বাঁশ, খড়, রং, লোহা, সুতলি, কাপড়— সব কিছুর দাম আগুনের মতো বেড়েছে, কিন্তু মূর্তির দাম অপরিবর্তিত। ফলে গত বছরের তুলনায় লাভ অনেকটাই কমেছে।” তিনি আরও জানান, তাঁর তৈরি প্রতিমা শুধু ধর্মনগর নয়, পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাতেও বিক্রি হয়। তবে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের চাপে নব প্রজন্ম এই পেশা থেকে সরে যাচ্ছে।

দুঃখের বিষয়, এত বছর কাজ করেও কোনো সরকারি সহায়তা পাননি তিনি। রতনবাবুর দাবি, “সরকার যদি সহায়তা করে, তাহলে কারখানা বড় করে আরও কারিগর নিয়োগ দিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে, পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।”

শিল্পীদের এই অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতায় রাজ্যজুড়ে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার মহিমা। এখন শুধু অপেক্ষা পূজার দিনের আনন্দমুখর মুহূর্তগুলোর জন্য।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top