News Flash

Image

গাঁজা সহ আটক তিন

আগরতলা, ৪ আগস্ট: আগরতলা রেল স্টেশন থেকে ফের গাঁজা সহ আটক তিনজন। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর রুটিন তল্লাশিতে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

ঘটনার বিবরনে জানা যায়, গতকাল রাতে আগরতলা রেলস্টেশনে
প্রতিদিনের মত রুটিন তল্লাশি চলছিল জিআরপি এবং আরপিএফ- এর যৌথ উদ্যোগে। তল্লাশি চলাকালে এক মহিলা ও দুই পুরুষকে দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে তাদের ব্যাগ থাকে ৯ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল যথাক্রমে, প্রল্লাদ কুমার, বাড়ি – আজমপুর, বিহার, রবিতা দেবী(৩৮) বাড়ি – ভাগলপুর, বিহার, জন্মজয় নুনিয়া , বাড়ি – শিলচর। তাদের আটক করে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

——————

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top