News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দানিয়েল দেববর্মার মৃত্যুর ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ কৃষিমন্ত্রীর, শোকসন্তপ্ত পরিবারের পাশে মন্ত্রী
Image

দানিয়েল দেববর্মার মৃত্যুর ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ কৃষিমন্ত্রীর, শোকসন্তপ্ত পরিবারের পাশে মন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়ে গত পয়লা আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ডেনিয়াল দেববর্মার। সে এই বছরই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আজ তার বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সোমবার পশ্চিম জেলা পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দানিয়েল দেববর্মা ও তাঁর বন্ধুদের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

মন্ত্রী আজ কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা, বিএসি চেয়ারম্যান রণধীর দেববর্মা এবং কার্যকর্তাদের সাথে নিয়ে মৃত দানিয়েল দেববর্মার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তিনি ওই একই ঘটনার অন্য এক আহত যুবকের বাড়িতেও যান ও পরিবারের সঙ্গে কথা বলেন।

ঘটনার বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, আমি তখন দিল্লিতে ছিলাম। আমার মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত একটি গ্রাম বিরমোহন এলাকায় দানিয়েল দেববর্মা নামের এক যুবক , যিনি সদ্য মাধ্যমিক পাস করেছেন, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময় একদল দুষ্কৃতীর হাতে তারা আক্রান্ত হন তৈরাজবাড়ি এলাকাতে । দানিয়েল গুরুতর আহত হন। পরদিন তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে জিবি পন্থ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মন্ত্রী জানান এই ঘটনায় গোটা এলাকা শোক ও ক্ষোভে ফেটে পড়েছে। আমি এই মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। দোষীদের শাস্তি নিশ্চিত করতেই হবে।

তিনি আরো জানান, পুলিশ ইতিমধ্যে দোষীদের বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জকে দোষীদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দিয়েছে । পরিবার ন্যায়বিচার চায়, আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক।

মন্ত্রী বলেন আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি পুলিশ যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়। আমরা আশাবাদী, দোষীরা খুব শীঘ্রই গ্রেফতার হবে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top