News Flash

Image

মাঝরাস্তায় উল্টে গেল সরকারি কাজের গাড়ি

আগরতলা, ৪ আগস্ট: ফিল্মি দৃশ্যকল্পকেও হার মানায় এমনই এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজনগর এলাকা। সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ রাজনগর এলাকা দিয়ে ছুটে চলা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গিয়েছে, টিআর০৫৪০৭৩ নম্বরের গাড়িটি এনএইচআইডিসিইএল-এর অধীনস্থ। গাড়ির চালক সহ আরেকজন যাত্রী ছিলেন গাড়ির ভেতরে। দুর্ঘটনার ফলে দু’জনই অল্প বিস্তর আহত হন। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।

আহতদের মধ্যে একজনের নাম মিন্টু নাথ (২৪), যিনি কাঞ্চনপুর ডাইনছড়া এলাকার বাসিন্দা। অপরজনের নাম সিদ্ধার্থ কর্মকার বলে জানা গেছে। তাদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে, দুর্ঘটনার অভিঘাতে রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটি ও লাইনেও প্রভাব পড়ে। বিশেষ করে ১৩৩ কেভি হাই ভোল্টেজ লাইনে সাময়িক বিঘ্ন ঘটে, ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিদ্যুৎ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে উদ্যোগী হয়।

গাড়ির মালিক অরিজিৎ নাথ, যিনি কাঞ্চনপুরের লালজুরী জয়শ্রী এলাকার বাসিন্দা, তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়িটির অতিরিক্ত গতি ও রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারানোয় এই বিপত্তি ঘটে।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে ফটিকরায় থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় দ্রুতগতির যানবাহনের চলাচল দিনদিন বাড়ছে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে।এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাজ্যজুড়ে সড়ক নিরাপত্তা ও যান চলাচলের উপর নজরদারি কতটা জরুরি। প্রশাসন যদি এ ব্যাপারে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে ঘটতে পারে আরও বড় বিপর্যয়।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top