News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলাম আড়ালিয়া বাজার এলাকায় রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি
Image

চড়িলাম আড়ালিয়া বাজার এলাকায় রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি

আগরতলা, ৩ আগস্ট: চড়িলাম আড়ালিয়া বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। 
স্থানীয়রা জানান, চড়িলাম আড়ালিয়া বাজার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে। জলে কাদায় একাকার হয়ে থাকে রাস্তাটি। পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি বিদ্যালয়। ছোট ছোট কচিকাঁচা শিশুরা এ রাস্তা ধরে যাতায়াত করতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে অভিভাবকদের কাঁধে করে তাদের রাস্তা পারাপার করাতে হচ্ছে। এলাকার যানচালক থেকে শুরু করে পথচারী প্রত্যেকেই এই সমস্যার শিকার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অবিলম্বে রাস্তাটি সংস্কার না হলে এলাকার জনগণকে আরো সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top