News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংগীত শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার পরিতোষ সরকার
Image

সংগীত শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার পরিতোষ সরকার

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার খ্যাতনামা সংগীতশিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে উদ্ধার হল ১৭৪ কেজি শুকনো গাঁজা! রোববার মধুপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। অভিযানে হাতেনাতে ধরা পড়েন সংগীতশিল্পী স্বয়ং।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ দেবজিত চ্যাটার্জির নেতৃত্বে এবং টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে কোনাবন সীতাখলা এলাকার অভিযুক্ত শিল্পীর বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ির একাধিক ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ১৭৪ কেজি শুকনো গাঁজা।
অনুসন্ধানে জানা যায়, পরিতোষ সরকার দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তার গতিবিধি ও গোপন মজুত সম্পর্কে তথ্য থাকায় দীর্ঘদিন ধরেই পুলিশ ও টিএসআর বাহিনী নজরদারি চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে রবিবার সকালেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর অভিযুক্ত সংগীতশিল্পী পরিতোষ সরকারকে মধুপুর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের এমন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। পুলিশ জানিয়েছে, পুরো চক্রটির খোঁজে তদন্ত চলছে এবং শীঘ্রই আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top