News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান জীবন দান—২৩তম বর্ষে অরুণোদয় সংঘের রক্তদান শিবির
Image

রক্তদান জীবন দান—২৩তম বর্ষে অরুণোদয় সংঘের রক্তদান শিবির

আগরতলা, ৩ আগস্ট: “রক্তদান জীবন দান” এই মানবিক স্লোগানকে সামনে রেখে অরুণোদয় সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ধারাবাহিকভাবে ২৩ বছর ধরে এই ক্লাব সমাজের স্বার্থে রক্তদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালনা করে আসছে।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী, রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার কর্পোরেটর, ক্লাব সদস্য ও বহু স্বেচ্ছাসেবক। শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক যুবা স্বেচ্ছায় রক্তদান করেন।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের প্রয়োজনে মানুষ যখন বিপদের মুখে পড়ে, তখন এই ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জীবন বাঁচানোর অন্যতম উপায় হয়ে ওঠে। অরুণোদয় সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছরই নিয়মিতভাবে এই রক্তদান শিবির আয়োজন করা হয় এবং সমাজের সকল স্তরের মানুষের উৎসাহজনক অংশগ্রহণে এটি সফল হয়।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top