News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ না করে সরকার মিথ্যা প্রচার করছে: ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব
Image

রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ না করে সরকার মিথ্যা প্রচার করছে: ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব

আগরতলা, ১ আগস্ট : রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ না করে সরকার মিথ্যা প্রচার করছে। ভীশন ডকুমেন্ট অনুযায়ী, প্রতি ঘরে একটি করে চাকরি দেওয়ার কথা বিজেপির। এক বছরে সরকারি দপ্তরে পঞ্চাশ হাজার শুন্য পদ পূরণ করার কথা ছিল। কিন্তু বর্তমান সরকারের সাত বছর চার মাস পূরণ হওয়ার পরেও এই প্রতিশ্রুতি গুলি পূরণ হয়নি। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন ডিওয়াইএফআই রাজ্যসম্পাদক নবারুণ দেব।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন মিছিল মিটিংয়ে ১৯ হাজার চাকরি হয়েছে বলে প্রচার চালাচ্ছেন। কিন্তু ২০১৮ সালে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার কিছুই পূরণ হয়নি। বর্তমান সরকারের সাত বছর চার মাস সময়ে রাজ্যে বিভিন্ন দপ্তর থেকে ৩০ হাজার সরকারি কর্মচারী অবসর গ্রহণ করেছেন। অথচ সে অনুযায়ী শূন্যপদ পূরণ হয়নি। বরং লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর তিন থেকে সাড়ে তিন হাজার শূন্যপদ এবুলিস করে দিচ্ছে সরকার। বিধানসভার তথ্য অনুযায়ী বিভিন্ন দপ্তরে শূন্য পদ রয়েছে। নতুন চাকরির সুযোগ তৈরি করা দূরের ব্যাপার, কিন্তু শূন্যপদগুলি পূরণ করতে ও ব্যর্থ হয়েছে এই সরকার।

তিনি আরো বলেন, সম্প্রতি এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন বামফ্রন্ট সরকার নাকি পার্টি অফিস থেকে চাকুরি বিলি করত। তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দেন, বামফ্রন্ট সরকার থাকাকালীন মুখ্যমন্ত্রী সরকারি চাকরি করতেন, সেই চাকরি তিনি বামফ্রন্টের কোন অফিস থেকে নিয়েছেন? তার উত্তর চান বামফ্রন্ট যুব নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর নিকট এই মন্তব্যের প্রমাণ দাবী করেন তিনি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top