News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের ত্রিপুরা সফর : আগরতলা আইসিপি পরিদর্শন ও অর্থনৈতিক সম্পর্কের উপর জোর
Image

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের ত্রিপুরা সফর : আগরতলা আইসিপি পরিদর্শন ও অর্থনৈতিক সম্পর্কের উপর জোর

আগরতলা, ১ অগাস্ট : ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক। দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক বাণিজ্য এবং উভয়কেই তা আরও মজবুত করতে হবে। ত্রিপুরা সফরে এসে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনে গিয়ে একথা দৃঢ় প্রত্যয়ের সুরে বলেছেন।

প্রসঙ্গত, ভারতের প্রতি বাংলাদেশ সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে তিন দিনের ত্রিপুরা সফরে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা। সফরের প্রথম দিন আজ তিনি আগরতলার ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন। এরপর তিনি ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই), অভিবাসন ও শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন। সেই বৈঠকে বিদ্যমান বেশ কিছু সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সমাধানের পথে অগ্রসর হওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিন তিনি জানান, দুই দেশের মধ্যে দিয়ে নদী যেমন স্বাভাবিক প্রবাহে প্রবাহিত হয়, ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটা সেই নদীর মতোই। এই সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক। সাথে তিনি যোগ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসম্পর্কের মূল ভিত্তি হল অর্থনৈতিক বাণিজ্য এবং উভয় পক্ষকেই এই দিকটিকে আরও মজবুত করতে হবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রকৃতিগত, স্বতঃস্ফূর্ত এবং জনগণকেন্দ্রিক। আমরা এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী।

হাইকমিশনার তাঁর সফরের অংশ হিসেবে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং আগরতলার নিকটবর্তী নিশ্চিন্তপুর রেলস্টেশন পরিদর্শনে যাবেন। পাশাপাশি তিনি আগামী ৩ আগস্ট দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অবস্থিত মৈত্রী সেতুও পরিদর্শন করবেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top