News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রাপুর থানায় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

যাত্রাপুর থানায় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ৩১ জুলাই : গতকাল ভোর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ ও বিএসএফ। অভিযানে প্রায় ১৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।

অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি সিতিকান্ত বর্ধন ও সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা। তাছাড়া, সন্দেহভাজন একটি গাড়িকে আটক করা হয়েছে। যার উপর কোনও বৈধ নম্বর প্লেট ছিল না। যেটি চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারনা।

সচেতন নাগরিক মহল পুলিশের এই সফল অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছে, যাত্রাপুর থানার ওসি হিসেবে সিতিকান্ত বর্ধনের এটি প্রথম বড় সাফল্য।এদিকে, জব্দ গাড়িটির কোনও বৈধ নথি বা নম্বর না থাকায়, এর মাধ্যমে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।।

Releated Posts

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top