News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update: চিরাকুটীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪ জনের মর্মান্তিক মৃত্যু, দুর্ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি
Image

Update: চিরাকুটীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪ জনের মর্মান্তিক মৃত্যু, দুর্ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

আগরতলা, ৩১ জুলাই : চিরাকুটীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন ব্যক্তি। গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ইনোভা গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ।

মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী (চালক ও গাড়ির মালিক), আক্তার আলী ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যাঁর বাড়ি খোয়াই জেলায়।প্রত্যক্ষ দর্শীরা জানান, পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির ওপর আছড়ে পড়ে।

আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুতগতিতে চলছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ। দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথের সাথে ছিলেন কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ ঊনকোটি জেলার আরক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, অতিরিক্ত গতির কারণের গতকাল রাতে ভয়াবহ যান দূর্ঘটনাটি ঘটে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top