News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ফের রাস্তায় নামলেন পড়ুয়া এবং অভিভাবকরা
Image

বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ফের রাস্তায় নামলেন পড়ুয়া এবং অভিভাবকরা

আগরতলা, ৩১ জুলাই: বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবিতে ফের রাস্তায় নামলেন পড়ুয়া এবং অভিভাবকরা। আজ সকাল থেকে দশদা – কাঞ্চনপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহল।

ঘটনার বিবরণে প্রকাশ, সাতনালা রেসিডেন্সি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের বেহাল দশা। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ১০০ জন, শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। বিদ্যালয়ের দরজা -জানলা – গেইট ভগ্নদশায়। ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য নেই সুযোগ্য কোন ব্যবস্থা। এমনকি বসার জন্য ব্যাঞ্চ পর্যন্ত নেই। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই আজ বাধ্য হয়ে দশদা – কাঞ্চনপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহল। তাদের দাবি যত সময়ে সরকারের তরফ থেকে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস প্রদান করা হবে না তত সময় তারা এই রাস্তা অবরোধ প্রত্যাহার করবেন না। এদিকে রাস্তা অবরোধের ফলে, দুদিক থেকে আটকে পড়ে যান চালকগণ। দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top