News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে আর্থিক জালিয়াতির অভিযোগে প্রাইভেট কোম্পানির পলাতক পরিচালককে গ্রেফতার করেছে সিবিআই
Image

অসমে আর্থিক জালিয়াতির অভিযোগে প্রাইভেট কোম্পানির পলাতক পরিচালককে গ্রেফতার করেছে সিবিআই

গুয়াহাটি, ৩১ জুলাই : অসমে আর্থিক জালিয়াতির অভিযোগে সিবিআই কলকাতা থেকে এক অভিযুক্ত পলাতক আসামি অজয় কুমার ওরফে রাজু গুপ্তকে গ্রেপ্তার করেছে। তিনি আইডল ইন্ডিয়া গ্রুপ অফ কোম্পানিজের তৎকালীন পরিচালক ছিলেন। গতকাল বুধবার তাঁকে সিবিআই গ্রেফতার করেছে।

গত ৬ মে ২০১৩ সালে অসম সরকার কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তি এবং ২০১৪ সালে ৯ মে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সিবিআই মামলাটি নথিভুক্ত করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছে, কোম্পানির পরিচালকরা “আইডল ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, আইডল ইন্ডিয়া ডিবেঞ্চার ট্রাস্ট, আইডল ইন্ডিয়া প্রজেক্টস লিমিটেড” নামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আসামের নিরীহ জনগণের কাছ থেকে সুদসহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছিলেন এবং তা আত্মসাৎ করেছেন৷

তদন্তের পর ২০২২ সালের ২২ ডিসেম্বর সিবিআই অভিযুক্ত অজয় কুমার ওরফে রাজু গুপ্ত এবং অন্যান্যদের বিরুদ্ধে গুয়াহাটির সিবিআইয়ের বিশেষ বিচারকের আদালতে আইপিসির ১২০বি, ৪০৬, ৪০৯, ৪২০ এবং পিসিএমএস আইনের ৪, ৫, ৬ ধারায় চার্জশিট দাখিল করে।

অভিযুক্ত অজয় কুমার ওরফে রাজু গুপ্ত বহু বছর ধরে পলাতক ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে চেষ্টা করছিলেন। কলকাতায় তার বর্তমান অবস্থান সনাক্ত করার জন্য সিবিআই দল যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছিল, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পশ্চিমবঙ্গের কলকাতার বারাসাতে উত্তর ২৪ পরগণার লেফটেন্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, যিনি তার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top