News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনের আগে বড় ধাক্কা এনডিএ-তে, জোট ছাড়লেন ও. পন্নীরসেলভম, মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে প্রাতঃভ্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত
Image

নির্বাচনের আগে বড় ধাক্কা এনডিএ-তে, জোট ছাড়লেন ও. পন্নীরসেলভম, মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে প্রাতঃভ্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত

চেন্নাই, ৩১ জুলাই : এক নাটকীয় রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে তামিলনাডুতে এনডিএ জোট। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে থেকে বহিষ্কৃত নেতা ও. পন্নীরসেলভম ঘোষণা করেছেন, তাঁর দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে আসছে। চমকপ্রদ বিষয় হল, এই ঘোষণা আসে মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনের সঙ্গে প্রাতঃভ্রমণের ঠিক কয়েক ঘণ্টা পর।

সূত্র অনুযায়ী, সিদ্ধান্ত নেওয়ার আগে ও. পন্নীরসেলভম সম্প্রতি তামিলনাড়ুর গঙ্গাইকোন্ড চোলপুরম সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন এবং সাক্ষাতের আবেদন জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আমার একান্ত গৌরবের বিষয় হবে।

তবে মোদির পক্ষ থেকে কোনও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনাকে ‘অবজ্ঞা’ হিসেবে ব্যাখ্যা করে পন্নীরসেলভম কেন্দ্রের বিরুদ্ধে সরব হন এবং সামাজিক মাধ্যমে সার্ব শিক্ষা অভিযান তহবিল বিলম্বে মঞ্জুর হওয়া নিয়ে কেন্দ্রকে প্রকাশ্যে সমালোচনা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে, পন্নীরসেলভমের জোটবিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

ঘোষণাটি করেন পন্নীরসেলভমের দীর্ঘদিনের সহযোগী ও প্রাক্তন মন্ত্রী পনরুতি এস. রামচন্দ্রন। তিনি বলেন, আমরা এনডিএ থেকে বেরিয়ে আসছি। বর্তমানে আমাদের কোনও দলের সঙ্গে জোট নেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি বুঝে জোট নিয়ে সিদ্ধান্ত নেব। ঘোষণার সময় উপস্থিত ছিলেন ও. পন্নীরসেলভম নিজেও। অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম-এর সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ই বলে দেবে। এখনও অনেকটা সময় বাকি আছে।

উল্লেখ্য, ও. পন্নীরসেলভম একসময় এআইএডিএমকে-এর গুরুত্বপূর্ণ মুখ ছিলেন এবং বিজেপি-র ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। এআইএডিএমকে-র অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের জেরে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন।

পন্নীরসেলভমের এই পদক্ষেপ এখন তামিলনাড়ুর রাজনৈতিক জগতে নতুন সম্ভাবনা ও সমীকরণের আভাস দিচ্ছে। বিশেষত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে। প্রশ্ন উঠছে, এই জোটবিচ্ছেদ বিজেপি ও এআইএডিএমকে-এর প্রভাববিস্তার কতটা কমিয়ে দেবে এবং নতুন জোট গঠনের ক্ষেত্রে কে কার পাশে দাঁড়াবে? রাজ্য রাজনীতিতে এ যে নতুন অধ্যায়ের সূচনা, তা বলাই যায়।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top