News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমনা মণ্ডল কার্যালয়ে ‘মন কি বাত’-এর ১২৪তম পর্ব শ্রবণ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

সীমনা মণ্ডল কার্যালয়ে ‘মন কি বাত’-এর ১২৪তম পর্ব শ্রবণ করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৭ জুলাই: আজ সীমনা মণ্ডল কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৪তম পর্ব শ্রবণ করা হয়। দেশের সামগ্রিক উন্নয়ন, আত্মনির্ভর ভারত গড়ে তোলা এবং যুবসমাজকে জাতি গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা এদিনের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি গ্রামীণ উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি, নারীশক্তি ও শিক্ষার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। তাঁর বার্তা উপস্থিত সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

এই বিশেষ শ্রবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান আমাদের প্রত্যেকের জন্য দিকনির্দেশক। সীমনা মণ্ডলসহ ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলেও আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দল ও সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top