News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে বিশালগড়ে ম্যারাথন দৌড়: যুবসমাজকে উদ্বুদ্ধ করতে অভিনব উদ্যোগ
Image

নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে বিশালগড়ে ম্যারাথন দৌড়: যুবসমাজকে উদ্বুদ্ধ করতে অভিনব উদ্যোগ

বিশালগড়, ২৭ জুলাই: নতুন আশায়, সমৃদ্ধির পথে—নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে বিশালগড়ে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রবিবার সকালে বিশালগড় মহকুমার অন্তর্গত রাস্তামাথা এলাকায় বিএসএফ ক্যাম্প থেকে এই ম্যারাথন দৌড়ের সূচনা হয়। উদ্বোধন করেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক মাননীয় সুশান্ত দেব।

বর্তমান সময়ে রাজ্যে নেশার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সের যুবক-যুবতীরা নেশার ভয়াল গ্রাসে পড়ছে, যার ফলে সমাজে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। বহু পরিবারে এর ফলে নেমে এসেছে চরম শোক, মায়ের কোল হয়েছে শূন্য। এই প্রবণতা রুখতে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং নেশার কুফল সম্পর্কে সচেতন করতেই এই ম্যারাথনের আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ দাস, বিশালগড় মন্ডল সভাপতি তাপন দাস, পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পূরকায়স্থ সহ স্থানীয় নেতৃত্ব ও বহু যুবক-যুবতী। ম্যারাথনের মধ্য দিয়ে শুধুমাত্র শরীরচর্চা নয়, সমাজ গঠনের বার্তাও তুলে ধরা হয়।

বক্তব্যে বিধায়ক সুশান্ত দেব বলেন, “আমাদের তরুণ প্রজন্ম যদি নেশামুক্ত থাকে, তবেই একটি শক্তিশালী ও উন্নত ত্রিপুরা গড়া সম্ভব। খেলাধুলা এবং সচেতনতা মূলক কর্মকাণ্ডই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে।”

অনুষ্ঠানটি স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top