News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপিকে কড়া আক্রমণ বিরোজিতের, ডাক দিলেন আন্দোলনের
Image

কংগ্রেসের বর্ধিত সভায় বিজেপিকে কড়া আক্রমণ বিরোজিতের, ডাক দিলেন আন্দোলনের

কৈলাসহর, ২৭শে জুলাই : শাসকদল বিজেপির শাসন ব্যবস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে কঠোর ভাষায় আক্রমণ করলেন কৈলাসহরের বিধায়ক ও কংগ্রেস নেতা বিরোজিৎ সিনহা। রবিবার পাইতুরবাজারে তাঁর বাসভবনের সভাকক্ষে আয়োজিত ঊনকোটি জেলা কংগ্রেসের বর্ধিত সভা থেকে তিনি বলেন, বিজেপির চারটি গুণ—অপপ্রচার, দলবাজি, গুণ্ডামি আর খুন। এই অপশাসনের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন এলাকা যেমন ফটিকরায়, কুমারঘাট, পাবিয়াছড়া, করমছড়া ইত্যাদি অঞ্চল থেকে কংগ্রেসের শাখা নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই সভা থেকে।
সভায় আলোচিত উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে ছিল স্মার্ট মিটার বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং মাদক বিরোধী প্রচারাভিযান। আগামীদিনে জেলার বিভিন্ন স্থানে পথসভা, বাজারসভা, উঠানসভা ও প্রচার অভিযান চালানোর ঘোষণা করা হয়।
এছাড়াও, সভা থেকে ঘোষণা করা হয় যে, ঊনকোটি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিমানবন্দর ও রেল পরিষেবার উন্নয়ন সহ একাধিক দাবি নিয়ে শীঘ্রই আন্দোলনের পথে নামবে কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির ঘোষণাও হয় এই সভা থেকে।
সভায় বক্তব্য রাখেন বিধায়ক বিরোজিৎ সিনহা ছাড়াও জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, সহ-সভাপতি অশ্বিনী দেববর্মা, শ্যামল ভট্টাচার্য সহ যুব কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
বক্তব্য রাখতে গিয়ে বিরোজিৎ সিনহা জোর দিয়ে বলেন, সংগ্রাম ছাড়া কোনো পথ নেই। বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই সুযোগে আমরা যদি সংগঠনকে মজবুত করি, তাহলে কংগ্রেস ফের রাজ্যে সরকার গঠন করতে পারবে।
সভা থেকে দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, কেবল বক্তৃতা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে ময়দানে নামলেই দল শক্তিশালী হবে। এবং সেই লক্ষ্যে প্রতিটি এলাকায় ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।

Releated Posts

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top