News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষা নীতিকে দ্রুত ১০০ শতাংশ বাস্তবায়িত করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, সমস্ত শিক্ষাকর্মী, সরকার একযোগে কাজ করতে হবে : মন্ত্রী কিশোর
Image

শিক্ষা নীতিকে দ্রুত ১০০ শতাংশ বাস্তবায়িত করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, সমস্ত শিক্ষাকর্মী, সরকার একযোগে কাজ করতে হবে : মন্ত্রী কিশোর

আগরতলা, ২৬ জুলাই : শিক্ষা নীতিকে দ্রুত ১০০ শতাংশ বাস্তবায়িত করার জন্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, সমস্ত শিক্ষাকর্মী, সরকার একযোগে কাজ করতে হবে। আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহা সংঘের উদ্যোগে একদিনের সেমিনারের একথা বলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ।

এদিন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালে যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছেন সেই শিক্ষানীতি অনুযায়ী দেশের প্রতিটি ছেলে মেয়েকে সুশিক্ষিত করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৮ বছর বয়স পর্যন্ত প্রত্যেক ছেলে মেয়ে যাতে শিক্ষার আঙ্গিনায় আসে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এ ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই শিক্ষা-নীতিতে মাধ্যমিক স্তর পর্যন্ত কর্মমুখী শিক্ষা নীতি গ্রহণ করা হয়েছে। তাঁর কথায়, যে কোন সমাজ রাজ্য বা দেশ উন্নত হতে হলে ওই দেশের ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে হয়। সেই লক্ষ্য পেয়ে সামনে রেখে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে বলে উল্লেখ করেন উচ্চশিক্ষা মন্ত্রী। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘ কেন্দ্রীয় সরকারের এই শিক্ষানীতিকে পর্যালোচনা করার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন।
______

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top