News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষিকার বকুনিতে অভিমানী মেধাবী ছাত্রীর জীবন সঙ্কটাপন্ন
Image

শিক্ষিকার বকুনিতে অভিমানী মেধাবী ছাত্রীর জীবন সঙ্কটাপন্ন

আগরতলা, ২৬ জুলাই : শিক্ষিকার বকুনিতে অভিমানী মেধাবী ছাত্রীর জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়ে। বিলোনিয়ার দশম শ্রেণীর ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে অপদস্থ করেছেন শিক্ষিকা। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিলোনিয়া মহকুমার বরপাথরি সোনাপুর এলাকার বাসিন্দা সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার বরপাথরি সোনাপুর স্কুলে দশম শ্রেনীতে পাঠরত অবস্থায় রয়েছে। তৃষা মজুমদার লেখাপড়ায় খোবই মেধাবী। সে দশম শ্রেনীতে প্রথম স্থানে রয়েছে। তৃষা মজুমদারের পিতা দিনমজুরের কাজ করেন্ তাই তৃষা মজুমদারের এই ধরনের ফলাফল ভালোভাবে মেনে নিতে পারছেনা বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকা।

এর মধ্যে বিদ্যালয়ে টেষ্ট পরিক্ষায় বায়োলজিতে ১৪ নাম্বারের মধ্যে ১৩ নাম্বার পেয়েছে তৃষা। জানা যায় পরিক্ষার উত্তর পত্রে শেষের উত্তরটি অন্যকলম ব্যবহার করে লেখেছে তৃষা। উত্তরটি সঠিক হবার পরেও এক নাম্বার কেটে নেওয়াতে বিদ্যালয়ের শিক্ষিকা বিনা দাস পাটারির নিকট গেলে তিনি তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান করে নানান ভাষায় কটুক্তি করেছে বলে অভিযোগ।

শিক্ষিকা বিনা দাস পাটারির এইধরনের ব্যাবহারে মর্মাহত হয়ে তৃষা মজুমদার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি জানাজানির পর পরিবারের লোকজনেরা তৃষাকে নিয়ে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তৃষার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তৃষাকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। শান্তির বাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর আজ তৃষাকে পুনরায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। এই নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি করে তৃষার পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের দারস্ত হন। পরিবাররের পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে শান্তির বাজার থানায় মামলা দায়ের করার জন্য থানার কর্তব্যরত এস আই রতন দেবনাথকে জানালে তিনি মামলা নেওয়া যাবেনা বলে জানান।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top