News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজা সহ আটক ২ মহিলা
Image

যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজা সহ আটক ২ মহিলা

আগরতলা, ২৬ জুলাই : যাত্রীবাহী বাস থেকে তল্লাশি চালিয়ে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে দুইজন মহিলাকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়াস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিংয়ের সময় সিমনা থেকে আগরতলাগামী টিআর০১সি১৩০৬ নম্বরের একটি যাত্রীবাহীকে আটক করা হয়েছে। ওই সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়েছে পুলিশ।এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের কাছ থেকে ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত করেছে পুলিশ।

মহিলাদের দাবি, তারা আসামের এবং তাদের কাছ থেকে প্রাপ্ত এক মাত্র পরিচয় পত্র আধার কার্ড প্রাথমিক ভাবে জাল বলে ধারণা। মহিলারা জানান গতকাল তারা রেলের মাধ্যমে রাজ্যে আসেন এবং আজ সকালে মোহনপুর যান এবং সিধাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকায় এক যুবকের কাছ থেকে গাঁজা কিনে যাওয়ার পথে আটক হয়।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top