News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারি, তদন্তের নির্দেশ মন্ত্রী কিশোর বর্মণের
Image

রামঠাকুর কলেজে ভর্তি কেলেঙ্কারি, তদন্তের নির্দেশ মন্ত্রী কিশোর বর্মণের

আগরতলা, ২৩ জুলাই : রামঠাকুর কলেজে প্রথম বর্ষে ভর্তি কেলেঙ্কারি অভিযোগ উঠেছে। এবিষয়টি নজরে আসতেই তদন্তকারী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী কিশোর বর্মণ। আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মন্ত্রী হওয়ার পর এই প্রথম এমবিবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে গিয়েছেন তিনি। এদিন তিনি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখলেন। পাশাপাশি এদিন ছাত্র ছাত্রীদের সাথেও কথা বললেন। তাঁর কথায়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর একটি পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের অধীন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সুবিধা ও অসুবিধা চিহ্নিত করে দ্রুততার সহিত সমস্যা সমাধান করা হবে।

তাছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। এদিন তিনি আরও বলেন, আগামীদিনে এমবিবি বিশ্ববিদ্যালয়কে পরিকাঠামোগত আরও উন্নয়নের মাধ্যমে আরও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজকে নিয়ে আসা হবে।

এদিন তিনি বলেন, রামঠাকুর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ায় জাল ফি কার্ড প্রদানের অভিযোগ উঠেছে। আমার নজরে বিষয়টি আসতেই সাথে সাথে শিক্ষা দফতরের অধিকর্তাকে তদন্তকারী টিম গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top