News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শহীদান দিবস পালিত
Image

প্রদেশ তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শহীদান দিবস পালিত

আগরতলা, ২১ জুলাই: আজ রাজ্যেও প্রদেশ তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে শহীদান দিবস পালিত হয়েছে। এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল যুবনেতা শান্তনু সাহা ও দলের অন্যান্য কর্মবৃন্দরা।

তৃণমূল যুবনেতা শান্তনু সাহা বলেন, একুশে জুলাই ১৯৯৩ কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার কার্ডের মাধ্যমে ভোটদানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলনের মধ্যে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে সেদিন ১৩জন তৃনমূল কর্মী শহীদ হয়েছিলেন। তারই প্রতিবাদে আজ শহীদান দিবস পালন করে আসছে তৃনমূল কংগ্রেস। মূল অনুষ্ঠানটি কলকাতায় হলেও রাজ্য কার্যালয়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে দাবি করেন শান্তনু সাহা।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top