News Flash

  • Home
  • দেশ
  • শুভাংশু শুক্লা ১৪ জুলাই পৃথিবীতে ফিরে আসার যাত্রা শুরু করবেন: অ্যাক্সিওম স্পেস
Image

শুভাংশু শুক্লা ১৪ জুলাই পৃথিবীতে ফিরে আসার যাত্রা শুরু করবেন: অ্যাক্সিওম স্পেস

নয়াদিল্লি: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আগামী ১৪ জুলাই পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন বলে জানিয়েছে অ্যাক্সিওম স্পেস।

শুক্লা সহ আরও তিনজন—পেগি হুইটসন, স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং টিবর কাপু—স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে মহাকাশযানে আইএসএস-এর হারমনি মডিউলের স্পেস-ফেসিং পোর্ট থেকে আনডক করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবেন।

অ্যাক্সিওম স্পেস এক্স হ্যান্ডলে জানিয়েছে, “অ্যাক্স-৪ মিশনের ক্রু ১৪ জুলাই (সোমবার) সকাল ৭:০৫ (ইটি), অর্থাৎ ভারতীয় সময় বিকেল ৪:৩৫-এ আনডক করার কথা রয়েছে।”

আনডক করার কয়েক ঘণ্টা পর প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে তাদের স্প্ল্যাশডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসা-র কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম-এর ম্যানেজার স্টিভ স্টিচ জানান, “আমরা অ্যাক্সিওম৪ -মিশনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা চাই জুলাই ১৪-এ এই মিশন আনডক হোক।”

আইএএফ -এর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা একটি ১৪ দিনের মিশনে ISS-এ রয়েছেন। তিনি হলেন ভারতের প্রথম মহাকাশচারী, যিনি ISS-এ গিয়েছেন এবং ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মার পর মহাকাশে পা রাখা দ্বিতীয় ভারতীয়।

এই মিশনে শুক্লা ভারত-কেন্দ্রিক ৭টি বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন, যা দেশের গগনযান কর্মসূচির জন্য একটি বড় অগ্রগতি। পরীক্ষাগুলোর মধ্যে ছিল মহাকাশে পেশি ক্ষয়ের প্রভাব, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বিকাশ, মুগ ডাল ও মেথি বীজ অঙ্কুরোদ্গমের পর্যবেক্ষণ ইত্যাদি।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top